সুবিধাবাদী রাজনীতি করলে মন্ত্রী হতাম, শতকোটি টাকার মালিক থাকতাম: নুর

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ০৯:০৩আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৬

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ। আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণপুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, সাংবাদিক ও বামপন্থি রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী-গুণী ব্যক্তি এই মধুমতীর তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছেন। সুতরাং গোপালগঞ্জের সব মানুষ খারাপ না। তাই প্রশাসনের ভাইদের বলবো, সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনও জুলুম তাদের সঙ্গে করবেন না।’

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপানারা দেখেছেন আমাদের সুযোগ ছিল, আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শতকোটি টাকার মালিক থাকতাম। আমরা সেটার সঙ্গে আপস করিনি। আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি। আমরা বলেছি, রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত নিয়ে আমরা আলোচনা করছি। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে হবে। এভাবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে।’

নুর হক বলেন, ‘সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এসে গোপালগঞ্জকে অপমান করেছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে গোপালগঞ্জে প্রায় ১৮ হাজার লোককে আসামি করা হয়েছে। এই ১৮ হাজার পরিবারের দায়িত্ব এখন কে নেবে? আমরা হিংসাত্মক রাজনীতি করতে আসিনি। আমরা গোপালগঞ্জে এসেছি গোপালগঞ্জবাসীর সুখ-দুঃখের ভাগ নেওয়ার জন্য।’

পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সির সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুবঅধিকার পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, গোপালগঞ্জ জেলা যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, গোপালগঞ্জ জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ, মুকসুদপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলি প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াতে ইসলামী: নুরুল হক
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল