শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটিয়ে পুলিশে সোপর্দ

গাজীপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ২২:১৩ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২২:১৩

পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক শিশুকে চকলেট দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব জালাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা বৃদ্ধকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া (বাঘের চালা) গ্রামের জঙ্গলে এ ঘটনা ঘটে।

বৃদ্ধ জালাল উদ্দিন (৬২) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের মৃত তহর উদ্দিনের ছেলে। ভুক্তভোগী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

শ্রীপুর থানার এসআই আবদুল কুদ্দুস বলেন, দুপুরে শিশুটি স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে বৃদ্ধ জালাল মিয়া শিশুকে চকলেট দেওয়ার কথা বলে তাকে জঙ্গলের ভেতর নিয়ে ধর্ষণচেষ্টা করে। শিশুর চিৎকারে স্থানীয়রা বৃদ্ধকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রকে ধর্ষণেচেষ্টা: মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ, উদ্ধারে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আহত
সমাজকর্মীকে ধর্ষণের চেষ্টা, সালিশে মেম্বার প্রার্থীকে জুতাপেটা
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
সর্বশেষ খবর
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন