অফিসের শত্রুর বিনাশ চেয়ে পাগলা মসজিদে চিরকুট, আছে রাজনীতির কথাও

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ আগস্ট ২০২৫, ১৫:১০আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৫:১০

বছরে কয়েকবার খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। প্রতিবারই কয়েক কোটি টাকার সঙ্গে পাওয়া যায় বিদেশি মুদ্রা, স্বর্ণালংকার ও চিরকুট। এবারও ৩২ বস্তার টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারের সঙ্গে বেশ কিছু চিরকুট পাওয়া গেছে। সেগুলোতে কেউ অফিসের শত্রুর চাকরিচ্যুতি, ভালোবাসার মানুষের প্রতি অনুভূতি, কাঙ্ক্ষিত চাকরিসহ নানান কথা লিখেছেন। একটি চিঠিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এমন কথা লেখা ছিল।

শনিবার (৩০ আগস্ট) সকালে মসজিদের দানবাক্স খোলার পর এমন অভিনব লেখা চিরকুট পাওয়া যায়।

চিরকুটে একজন লিখেছেন, তার অফিসে শত্রুদের কারণে প্রমোশন হচ্ছে না। তিনি শত্রুদের নাম উল্লেখ করে তারা যেন অফিস থেকে যেন বের হয়ে যায় সে কামনা করলেন।

অফিসের শত্রুর বিনাশ চেয়ে পাগলা মসজিদে চিরকুট, আছে রাজনীতির কথাও

একজন আলেমদের কাছে তার সন্তানদের জন্য দোয়া চাইলেন। অনেকেই মনের মানুষ ‘হালাল’ হিসেবে পাওয়ার আকুতি জানালেন। এমনকি প্রিয় মানুষকে না পেলে নিজেকে উঠিয়ে নেওয়ার আবেদনও করলেন একজন।

একজন ফ্ল্যাট চেয়ে ঋণ থেকে মুক্তির প্রার্থনা করেছেন। আরেকজন তার স্বামী যেন ভালো আচরণ করেন ও সৎ পথে ফিরে আসেন সে আবেদন জানিয়েছেন। দেশ প্রেম ঈমানের অঙ্গ উল্লেখ করে যেকোনও একটি রাজনৈতিক দলকে দেশের জন্য কবুল করার জন্য আবেদন করেছেন এক ব্যক্তি। আরেকজন এসএসসিতে ভালো ফলের প্রার্থনা করেছেন।

এদিকে, পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া ৩২ বস্তার টাকা গণনা চলছে। রাতে জানা যাবে এবার কত টাকা পড়েছে।

/এফআর/
সম্পর্কিত
মসজিদই নেই, অথচ ৩ লাখ টাকা বরাদ্দ নিলেন বিএনপি নেতা
মসজিদের টাকায় ছুরি কেনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি