বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু, শ্রীনগরে একদিনে তিন লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে ছেলে আব্দুল আহাদের (৩৪) মৃত্যু হয়েছে। এদিকে, উপজেলার কোলাপাড়া এলাকা থেকে এক ব্যক্তির ও ঘোলঘর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উপজেলায় একদিনে তিন লাশ উদ্ধার করলো পুলিশ ও ফায়ার সার্ভিস।

আজ (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোলঘর ইউনিয়নের জোড় দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের বাবাকে পুলিশ আটক করেছে।

নিহতের স্বজনরা জানান, মাদকাসক্ত ছেলে আহাদ বাবা আবুল হোসেনের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আহাদ তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করতে তেড়ে আসে। এ সময় বাবা আত্মরক্ষার জন্য ছেলেকে পাল্টা ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয় ছেলে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণপাইকশা গ্রামে মামুন কাজী (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘোলঘর রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি