মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে কে এম মশিউর রহমান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

কে এম মশিউর রহমান বরিশাল জেলা বুড়িরহাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কে এম মশিউর রহমান বান্দরবান থেকে মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সকালে বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান মশিউর। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার আত্মীয়স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
ময়মনসিংহে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু, ভয়াবহতার কারণ কী
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
স্বাস্থ্যসেবা নিশ্চিত না হলে উন্নত সমাজ গড়া সম্ভব নয়: রিজভী
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ