বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশ

পদ্মায় নৌপুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬

‘চায়না দোয়ারীতে সয়লাব পদ্মা নদী, হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ’ শিরোনামে বুধবার (৩ সেপ্টেম্বর) জনপ্রিয় অনলাইন ‘বাংলা ট্রিবিউন’-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সংবাদ প্রকাশের পরদিন  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন ও পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর বেতকা ও রাখালগাছি এলাকা থেকে ৫০টি ২৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে এসব জাল দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

নদীতে অভিযান পরিচালনা করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এ সময় উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান অপূর্বসহ পুলিশ ফাঁড়ির অন্যান্য সহদস্যরা উপস্থিত ছিলেন।

নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা পদ্মা নদীর বেতকা থেকে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের উচিত নিষিদ্ধ জাল ব্যবহার না করা।’

ইউএনও নাহিদুর রহমান বলেন, ‘পদ্মা নদীতে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংসের অভিযানে দৌলতদিয়া নৌপুলিশের অভিযানে ২৫০০ মিটার জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ এই জালটি ব্যবহার করা নিষেধ, এই জাল থেকে ছোট জাতের মাছও বাঁচতে পারে না, দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নদীতে যেসব জাল নিষিদ্ধ আছে, জেলেরা যেন সেসব জাল ব্যবহার না করে।’

এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, ইলিশসহ দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত হওয়া উচিত।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের