অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগা নিয়ে হাতাহাতি-সংঘর্ষ, ‘গুলিবিদ্ধ’সহ আহত ৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ‘গুলিবিদ্ধ’সহ ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ববিরোধের জের ধরে ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার উজির আলীর লোকজনের সংঘর্ষ হয়।

এ সময় আহতরা হলেন- সাইদুল মাদবর (৪৫), মঞ্জু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজু সরকার (৬৫) ও শরীফ মাদবর (৬৫)।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মাসুদুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আহতদের মধ্যে চার জনকে ঢাকায় রেফার করা হয়েছে। তাদের শরীরে গুলির আঘাত রয়েছে। তবে আমরা বলতে পারছি না সেটা কী ধরনের গুলি। ককটেলের প্লেটও হতে পারে।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘গত বুধবার একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগার বিষয় নিয়ে আজ (শুক্রবার) দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। আমরা এখনও গুলিবিদ্ধের কোনও খবর পাইনি। তবে ওই এলাকায় ককটেল বিস্ফোরণে ৩-৪ জন আহত হয়েছেন। তারা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী