৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮

প্রায় তিন ঘণ্টা পর বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মালবাহী ট্রেনটিকে অপর ট্রেনের ইঞ্জিন দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ইব্রাহিমাবাদ স্টেশনে আনার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাবলা এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইঞ্জিন বিকল হওয়া ট্রেনের কারণে ইব্রাহিমাবাদ স্টেশনে দুটিসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।’

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশনের মাস্টার নাজমুল হাসান বলেন, ‘বিকালে মালবাহী একটি ট্রেন ঘারিন্দা স্টেশন থেকে সেতু পূর্বপাড়ের দিকে যাচ্ছিল। পথে ইব্রাহিমাবাদ স্টেশন এলাকা থেকে এক কিলোমিটার দূরে ট্রেনটি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার পর থেকে ট্রেন চলাচল ছিল। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লালমনিরহাটের রিলিফ ট্রেন এনে বিকল হওয়া মালবাহী ট্রেনের ইঞ্জিন ঠিক করা হবে।’

/এএম/
সম্পর্কিত
১৪৬ বছরে সুকনা স্টেশন, টয় ট্রেনের ইতিহাস দেখতে নতুন গ্যালারি
বাংলাদেশি ট্রেনের নিরাপত্তা নিয়ে যা বললেন স্কটিশ ট্রাভেল ব্লগার
ভারতে ট্রেনে ভ্রমণের আগে বাংলাদেশিরা অবশ্যই সঙ্গে রাখুন এই নথিগুলো
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি