আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য: মঈন খান

নরসিংদী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯

‘বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না, আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য’—বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর পলাশে গাজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। উন্নয়নের নামে টাকা বরাদ্দ নিয়েছে, সাইনবোর্ড লাগিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনও কাজ করেনি, করেছে শুধু লুটপাট।’

মঈন খান বলেন, ‘একটি দেশের উন্নতির জন্য শুধু শহর উন্নত করলেই হবে না, গ্রামগুলোও উন্নত করতে হবে।’ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি গ্রাম উন্নয়নে কাজ করবে বলেও জানান তিনি।

পথসভায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি