গোপালগঞ্জে ৩১ মাদক মামলার আসামি ফের মাদকসহ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একাধিক মাদক মামলার আসামিকে ৫৫০টি ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম নবীর শিকদার (৩৫)। তিনি দক্ষিণ কুশলী গ্রামের ফায়েজুর শিকদারের ছেলে। পুলিশ জানায়, নবীর শিকদারের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩১টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে।

এ তথ্য নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে যৌথ বাহিনীর একটি দল দক্ষিণ কুশলী গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নবীর শিকদারকে গ্রেফতার করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পুলিশের দাবি, নবীর দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দাখিল হওয়া মামলাগুলোর মধ্যে মাদক পাচার, মাদক বিক্রি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ রয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, নবীর শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এ কারণে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছিল। তাকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

মাদকবিরোধী চলমান অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি