হাইড্রোলিক হর্ন ব্যবহার, গোয়ালন্দে চার যানবাহনকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ বাসস্ট্যান্ডে ৪টি বাস-ট্রাকে হাইড্রোলিক হর্ন জব্দসহ ধ্বংস ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান।

এ সময় পরিবেশ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় ইউএনও নাহিদুর রহমান বলেন, ‘মহাসড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় ৪টি যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দসহ ধ্বংস করা হয় ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।’

তিনি আরও বলেন, ‘মহাসড়কে চলাচলরত শিশু ও বয়স্কদের হাইড্রোলিক হর্নের বিকট শব্দে শারীরিক অনেক সমস্যার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের