বাল্কহেডের ধাক্কায় মেঘনায় ট্রলারডুবি, জেলে নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭

মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী মোল্লারচর-সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ট্রলারে থাকা পাঁচ জন জেলে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও মো. শরিফ (৩২) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শরিফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের মৃত মো. হোসেনের ছেলে বলে জানা গেছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সকাল ৯টা থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ জেলেকে খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাল্কহেডটি দ্রুতগতিতে ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পরই চালক বাল্কহেডটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিখোঁজ জেলে মো. শরিফের সন্ধানে নদী ও আশপাশ এলাকায় জোর অনুসন্ধান চলছে।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, সকালে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। এই ঘটনার ৫ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও একজন নিখোঁজ রয়েছেন। অনেক সকালে হওয়ায় বাল্কহেডটি আটক করা যায়নি। নদীতে অনেক বাল্কহেড চলাচল করে। তবে সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
২৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি বর্ণার, নদীর পাড়ে বসে কাঁদছেন বাবা
সর্বশেষ খবর
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না