পূজার ছুটিতে ঘুরতে গেলেন খালার বাড়ি, খালে মিললো লাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৫, ২৩:১৯ আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২৩:১৯

গোপালগঞ্জে একটি খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেঁতুলবাড়ি এলাকার দ্রুব বিশ্বাসের বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, বিকালে তেঁতুলবাড়ি খালে লাশটি ভাসতে দেখে ভাঙ্গারহাট নৌ পুলিশ ফাঁড়িকে জানায় স্থানীয় লোকজন। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় লাশের পাশে থাকা তার মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

নিহতের দুলাভাই ও কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন, ‌‘মানিক ঢাকায় উবার চালায়। দুর্গাপূজার ছুটিতে বাড়িতে এসে নিজের মোটরসাইকেল নিয়ে বুধবার বিকালে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে খালার বাড়িতে যায়। রাতেই খালার বাড়ি থেকে বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু বাড়িতে না আসায় ও মোবাইল নম্বর বন্ধ থাকায় আমরা খোঁজাখুঁজি করি। বৃহস্পতিবার বিকালে খবর পেয়ে আমরা লাশ শনাক্ত করি। ধারণা করছি, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে নিহত হয়।’

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন প্রথমে খালে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিকাল ৪টার দিকে মোটরসাইকেলের পাশে একটি লাশ ভেসে থাকতে দেখে আমাদের জানান। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কোটালীপাড়া থানায় পাঠাই। সেইসঙ্গে লাশের পাশে থাকা মোটরসাইকেলটি থানায় জমা দেওয়া হয়।’ 

কোটালীপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‌‘ধারণা করছি, গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মানিক মোটরসাইকেলসহ খালে পড়ে যান। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি