ডিভোর্স দেওয়ায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যুর অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১০:৩৯আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৯

গাজীপুরে সাবেক স্বামীর বিরুদ্ধে পোশাকশ্রমিক সোহেলা খাতুনকে (৪২) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকার বাংলালিংক টাওয়ারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সোহেলা খাতুন শেরপুরের নকলা উপজেলার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিয়ের পর থেকেই সোহেলা খাতুনের সঙ্গে তার স্বামী কালু শেখের ঝগড়া লেগেই থাকতো। দাম্পত্যকলহ ছিল তাদের নিত্যদিনের ঘটনা। ৩-৪ দিন আগে সোহেলা তার স্বামীকে ডিভোর্স দেয়। স্ত্রী তাকে ডিভোর্স দেওয়ায় কালু শেখ মেনে নিতে পারেনি। শুক্রবার বিকালে মালেকের বাড়ি এলাকার বাংলালিংক টাওয়ারসংলগ্ন স্থানীয় জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে স্ত্রী সোহেলাকে একা পেয়ে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী কালু শেখ। স্থানীয়রা সোহেলা খাতুনকে উদ্ধার করে রিকশায় উঠানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি