পদ্মায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১১:৫৭আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৭

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ১৬ দিন এবং ১৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২০ হাজার মিটার জাল জব্দ করা হয় এবং ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, আর উদ্ধারকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে গোপনে পদ্মা নদীর বিভিন্ন স্থানে মাছ শিকার করে আসছিলেন। মাছ ধরা বন্ধে নিয়মিতভাবে উপজেলা মৎস্য অফিস, প্রশাসন ও নৌপুলিশের যৌথ টিম নদীতে অভিযান পরিচালনা করে। শুক্রবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত আমরা ২৪ জেলেকে ইলিশ শিকারের অপরাধে আটক করি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘নিয়মিতভাবে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে কিছু অসাধু জেলে এখনও গোপনে মাছ শিকার করে থাকে।আমরা তাদের আটক করছি আর বিভিন্ন মেয়াদে জেল দিচ্ছি। পাশাপাশি জরিমানাও করছি। তারপরও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অস্থায়ী ইলিশের হাট গুঁড়িয়ে দিতে শিগগিরই বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
১৫ বছর পর শিশু ধর্ষণ মামলার রায়: ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
বাড়ছে পদ্মার পানি, রাজশাহী শহর রক্ষা বাঁধকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার