ফরিদপুরে ইলিশ আহরণের দায়ে ২২ জেলের কারাদণ্ড

‎ফরিদপুর প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫, ১৩:০৮ আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৩:০৮

ফরিদপুরের সদরপুরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে এ সময় ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎বুধবার (১৫ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
‎
‎সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, ‘বুধবার ভোরে সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানে ২০ (বিশ) কেজি ইলিশ জব্দ করা হয়। যা পূর্ব শ্যামপুর মাদ্রাসা এবং দশহাজার মাদ্রাসাতে বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
ইলিশ অভিযানের আগে জেলেদের হুমকি, আতঙ্কে মৎস্য কর্মকর্তারা
এক আইসক্রিম কারখানায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি