ডেঙ্গুতে মারা যাওয়া ছেলের লাশ দেখে মায়ের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৫, ১৮:১২ আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৮:১২

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই গ্রামের মৃত আনছার আলীর স্ত্রী রেহেলা আক্তার (৬৯) ও তাদের সন্তান আব্দুল আওয়াল (৪১)।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আওয়াল কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মারা যান। রবিবার ভোর সকাল পৌনে ৬টার দিকে আওয়ালের লাশ বাড়ির আঙিনায় পৌঁছে। তখন কান্নায় ভেঙে পড়েন মা রেহেলা আক্তার। লাশ দেখে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মা-ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ওই গ্রামে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

আওয়ালের বড় ভাই ও মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, ‌‘ছোট ভাইয়ের মৃত্যুর পর মায়ের এমন মৃত্যু—আমাদের বাকরুদ্ধ করেছে।

আওয়ালের খালাতো ভাই রাসেল বলেন, ‘স্থানীয় বাজারে একটি ওষুধের দোকান ছিল আওয়ালের। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। চার ভাইয়ের মধ্যে ছিলেন সবার ছোট। তার এমন চলে যাওয়া মেনে নেওয়ার মতো ছিল না। যে কারণে লাশ দেখে মায়ের মৃত্যু হয়েছে। পুরো গ্রামে শোকের ছায়া নেমেছে।’

/এএম/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে, অক্টোবর-নভেম্বরে ভয়াবহ ঝুঁকি
ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৮ জনের, হাসপাতালে ভর্তি ১৮৬০
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি