মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৫, ১৫:৪৭ আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৫:৪৭

কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়কে টহল দেওয়ার সময় ট্রাকের ধাক্কায় নাজমুল হক নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে ভৈরব হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। এ ঘটনায় আরও একজন পুলিশ সদস্যসহ দুই জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুল হককে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদে ডাকাতি রোধে টহল চলছিল। এ সময় সড়কের পাশে পুলিশের গাড়িটি রেখে ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন পুলিশ সদস্যরা। ময়মনসিংহ থেকে ভৈরবগামী একটি ট্রাক পুলিশের গাড়িতে পেছন থেকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় পুলিশ সদস্য নাজমুল হক গুরুতর আহত হয়ে মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বুধবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
বগা একজন জুলাইযোদ্ধা, তিনি কীভাবে ওসি হলেন, মেয়রের বক্তব্যের পরই বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি