রেকর্ড পরিমাণ ভোটে জয়ী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৯ আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২০:১৭

আসন্ন সংসদ নির্বাচনে রেকর্ড পরিমাণ ভোটে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী ও দলটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে, এতে আড়াইহাজারের জনগণের ইতোমধ্যে বিজয় হয়েছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মধ্যে আড়াইহাজারে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে।’

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার কথা উল্লেখ করে এ প্রার্থী বলেন, ‘ষড়যন্ত্র করে কেউ যদি অন্য কোনও স্বপ্ন দেখেন, তা বাস্তবায়ন হবে না। সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে।’

ডাকাতমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই উপজেলায় দুই-একটি ডাকাতের গ্রাম আছে। আমাদের দল জয়ী হয়ে সরকার গঠন করলে, এসব গ্রামের ডাকাতদের পুনর্বাসন করবো। ডাকাতমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জুলাই সনদ বাস্তবায়ন: আবারও আলোচনায় ‘নোট অব ডিসেন্ট’
সরকার ও বিরোধী দলে ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না: রিজভী
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন