ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ভবনে ফাটল

জাবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ১৮:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৯:৩৮

ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০তলা বিশিষ্ট আবাসিক হলসহ বেশ কয়েকটি নতুন ও পুরাতন হলে ফাটল দেখা দিয়েছে। এসব হলের মেঝে, দেয়াল ও ওয়াশরুমের বিভিন্ন স্থানে ফাটল ধরা পড়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের মেঝে, করিডরসহ নানা জায়গায় ভূমিকম্পের পর ফাটল দেখা গেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভাসানী হল ও মীর মোশাররফ হোসেন হলের মতো পুরোনো হলের কিছু জায়গা খসে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, স্বাভাবিকতা ফিরলেও শিক্ষার্থীদের মনে আতঙ্ক ও অনিশ্চয়তা রয়ে গেছে। সাম্প্রতিক এই ঘটনা জাবির অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এ পরিস্থিতিতে তারা জীবননিরাপত্তা নিয়ে গভীর শঙ্কায় আছেন। শিক্ষার্থীদের দাবি অবিলম্বে সব আবাসিক ভবনের গাঠনিক শক্তি পুনর্মূল্যায়নসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। নিরাপত্তার স্বার্থে প্রকৌশল বিভাগকে জরুরি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
সর্বশেষ খবর
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা