চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪২

নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে এসপি পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোনার নতুন পুলিশ সুপার হিসেবে র‌্যাবের (এসআরবি) মো. বদরুদ্দোজাকে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিমকে। রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন র‌্যাবের মীর মনির হোসেন। আর মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে পুলিশ সদর দফতরের এআইজি আলী হায়দার চৌধুরীকে।

একই আদেশে চার জেলার বর্তমান পুলিশ সুপারদেরও অন্যত্র বদলি করা হয়েছে। নেত্রকোনার এসপি মো. তরিকুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ব্রাহ্মণবাড়িয়ার এসপি শাহ মো. আব্দুর রউফকে বিশেষ শাখায় (এসবি), রাজবাড়ীর এসপি মোহাম্মদ মনজুর মোরশেদকে হাইওয়ে পুলিশে এবং মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া জাতিসংঘে লিয়েন শেষে পুলিশ সদর দফতরে রিপোর্ট করা মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

আরও ১৩ এসপি বদলি

প্রজ্ঞাপনে সিআইডির ফাতিহা ইয়াসমিনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), সিআইডির মোনালিসা বেগমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) এবং সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলির আদেশপ্রাপ্ত মুহাম্মদ রহমত উল্লাহকে ঢাকা পুলিশ টেলিকমে এবং পুলিশ টেলিকমের মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

বিশেষ শাখার আমীনুল ইসলামকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস), রাজারবাগ পুলিশ টেলিকমের মো. নাছির উদ্দিন যুবায়েরকে ট্যুরিস্ট পুলিশে এবং শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং একই ইউনিটের মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি দুই অতিরিক্ত এসপি বদলি

অপর এক আদেশে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারকে শিল্পাঞ্চল পুলিশে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতারকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

/জেইউ/এম/  
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২৮৯৭ মামলা
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
সর্বশেষ খবর
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
মসজিদে গোপন বৈঠক: জঙ্গি সন্দেহে গ্রেফতার পাঁচজন রিমান্ড শেষে কারাগারে
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
গৌরব গুপ্তের নকশায় ‘শি-উলফ’ সাজে শাকিরা, সঙ্গে বেনারসি সিল্ক
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
ছিনতাই হচ্ছে প্রাণও যাচ্ছে, পুলিশের খাতায় কতটা উঠছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা