পায়ুপথে বাতাস দিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ, সহকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৫, ১৮:৩৭ আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১৯:৩৩

‎গাজীপুরের টঙ্গীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে গোলাম রাব্বি (১৮) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিন মিয়া (১৮) নামে কারখানার আরেক শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম রাব্বি নেত্রকোনার আটপাড়ার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। গ্রেফতার রবিন নেত্রকোনার কলমাকান্দার গয়পুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। 

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে রবিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে রাব্বির বাবা মামুন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারখানা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অন্য শ্রমিকদের সঙ্গে ময়দা ও চিনির বস্তা খোলার কাজ করছিলেন রাব্বি। এ সময় শরীরে আটা ও চিনি লেগে থাকায় কারখানার কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস দিয়ে শরীর পরিষ্কার করার চেষ্টা করেন অন্য শ্রমিকরা। এ সময় রবিন কম্প্রেসর মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস দেন। এতে রাব্বি অসুস্থ হয়ে পড়লে অন্যরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাব্বিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইশান বলেন, ‘শনিবার দুপুরে কয়েকজন শ্রমিক ময়দা ও চিনির বস্তা খুলছিল। রাব্বির গায়ে ময়লা থাকায় কম্প্রেসর মেশিন চালু করে শরীরে হাওয়া দিতে থাকে অন্যরা। এ সময় রাব্বির পায়ুপথে বাতাস ঢুকিয়ে আহত করে রবিন। পরে রবিনকে পুলিশে দেওয়া হয়।’

‎টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা। গ্রেফতার শ্রমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ ৪ জন রিমান্ডে
রিকশাচালক হাফিজুল হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, বেশি মিরপুরে ১৬১
সর্বশেষ খবর
ঢাকার আকাশ পরিষ্কার, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকার আকাশ পরিষ্কার, আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
জর্ডানের চার্চে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি: নিহত ৭, আহত ৪০
জর্ডানের চার্চে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি: নিহত ৭, আহত ৪০
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর, ২০২৬)
দিনমজুরের সন্তান বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দিনমজুরের সন্তান বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং