গাজীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-অগ্নিসংযোগ, আহত ১৫

গাজীপুর প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ২১:১৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:৩২

গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অফিস ভাঙচুর ও আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়া চালা, মৌচাক এবং পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরীর একাংশ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ইশরাক আহমেদ সিদ্দিকী। গত বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে মুজিবুর রহমানের নাম ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন ইশরাকের সমর্থকরা।

রবিবার বিকালে তৃণমূল বিএনপির ব্যানারে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা প্রতিবাদ মিছিলের ঘোষণা দেন। বিকাল সাড়ে ৩টার দিকে তারা মৌচাক ইউনিয়নের আমবাগান ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। সেখানে মুজিবুর রহমানের সমর্থকরা পৌর বিএনপি নেতা সাইজুদ্দিনের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেলযোগে এসে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। তখন সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুর ও আটটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।

ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘এ আসনের মনোনয়ন ঘিরে এলাকার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে সমর্থকরা বিক্ষোভ করছেন। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালান। এতে আমাদের ১৫ নেতাকর্মী আহত হন।’

তবে অভিযোগ অস্বীকার করে মুজিবুর রহমান বলেন, ‘আমার কর্মীরা ওই এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। হঠাৎ তাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।’

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শামীম বলেন, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী