ঈদের মতো আনন্দ লাগছে: বিএনপি নেতা

আরিফুল ইসলাম সাব্বির, সাভার
২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার গাবতলীতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এদিকে দলের শীর্ষ নেতাকে স্বাগত জানাতে ঢাকার সাভার, ধামরাই থেকে রাজধানীর ৩০০ ফিটে নির্মিত অভ্যর্থনাস্থলে যাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে নেতাকর্মীদের জটলা দেখা যায়।

বিএনপি নেতাকর্মীরা বলেন, তারেক রহমান বীরের বেশে আসবে দেশে, এটা স্লোগান ঘিরে সারা দেশের মানুষের স্বপ্ন ছিল। সেটি বাস্তবায়ন করার জন্য তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা নিয়ে, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি আসছেন।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, ঈদ হলে যেমন অনুভূতি হয়, বিএনপির নেতাকর্মীদের মাঝে তেমন অনুভূতি দেখা দিয়েছে। তাই সারা দেশের প্রান্তিক পর্যায় থেকে সব স্তরের মানুষ তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরের দিকে রওনা হয়েছেন। তারই অংশ হিসাবে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছেন।

গাবতলীতে চেকপোস্টে তল্লাশি

এদিকে ঢাকার প্রবেশমুখ গাবতলিতে গিয়ে দেখা যায়, সেখানে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়েছে থানা পুলিশ। ঢাকার দিকে যাওয়া সন্দেহভাজন পরিবহন, মোটরসাইকেল ও ব্যক্তিগত বিভিন্ন গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা।

দারুসসালাম থানার এসআই রিপন কুমার মণ্ডল বলেন, আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে খ্রিস্টান ধর্মদের বড়দিন। পাশাপাশি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করছেন। যে কারণে আমাদের পুরো ঢাকা শহর নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ আছে। তারই ধারাবাহিকতায় আমরা দারুস সালাম থানা থেকে আমাদের এই ২৪ ঘণ্টা চেকপোস্ট কার্যক্রম এখানে চলমান রয়েছে। এখানে আমরা মূলত সন্দেহভাজন কোনও লোকজন, পাশাপাশি মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকারসহ সব গাড়ি চেকিংয়ের আওতায় আনছি। তাদের কাছ থেকে সন্দেহভাজন কোনও কিছু পেলে বা তাদের আচরণ সন্দেহভাজন মনে হলে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মাঠ প্রশাসনকে জনবান্ধব করতে নীতি-ব্যবস্থাপনা সংস্কার চলছে: প্রধানমন্ত্রী
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কারা? 
বিএনপি নেতার সঙ্গে জুয়ার আসরে সরকারি কর্মকর্তা, টাকায় চুমু খেয়ে ভাইরাল
সর্বশেষ খবর
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সার আছে, সংকট ব্যবস্থাপনায়: সংসদে সরকার ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’ পাস
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সংসদে এমপিদের বলার অধিকার রক্ষা করা জরুরি: ডা. শফিকুর রহমান
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব