ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় তিন দুর্ঘটনা, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ১১:১৬আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১৭

তীব্র কুয়াশার কবলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গত ১০ ঘণ্টায় তিনটি দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর পর্যন্ত ১০ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়ের পৃথক তিনটি স্থানে বাস, ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ৭টার দিকে শ্রীনগরের বেজগাঁও এলাকায়। দ্রুতগতির ‘গোল্ডেন লাইন’ ও ‘সাদ আব্দুল্লাহ’ পরিবহনের দুটি বাসের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

এরপর কুয়াশার তীব্রতা বাড়লে গভীর রাত ১টার দিকে লৌহজংয়ের মেদেনিমন্ডল এলাকায় বাস, ট্রাক ও কভার্ডভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৫টার দিকে শ্রীনগরের ছনবাড়ী এলাকায়। সেখানে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। পৃথক এই তিনটি ঘটনায় আহতদের সংখ্যা ২০ ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত একটি বাস ও একটি ট্রাক জব্দ করে থানায় রাখা হয়েছে। এক্সপ্রেসওয়েতে তীব্র কুয়াশার সময় যানবাহনের গতি সীমিত রাখতে চালকদের প্রতি বারবার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের