মুন্সীগঞ্জ–৩ আসনে বিএনপির নেতার মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ১৩:০৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৩:০৯

মুন্সীগঞ্জ–৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী এ ঘোষণা দেন।

এ সময় মহিউদ্দিনসহ বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামানসহ মোট ৯ জন প্রার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ ম কামাল, লেবার পার্টি আনিস মোল্লা, খেলাফত মজলিসের নূর হোসেন নূরানী, জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিলের প্রতিক্রিয়ায় মহিউদ্দিন বলেন, আমি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবো। আশা করছি আমার প্রার্থিতা ফিরে পাবো।

এর আগে গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ–১ সংসদীয় আসনে এক শতাংশ সমর্থনকারী ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা কমিটির সদস্য মমিন আলী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাচাই–বাছাইয়ের সময় তাদের দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে ভোটার তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্যতা পাওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের