গাজীপুর ও সাভারের কিশোর গ্যাং লিডার এরফান গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬

গাজীপুর ও সাভার এলাকায় সক্রিয় কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের প্রধান সহযোগী এরফানকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৪। 

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

গ্রেফতার এরফান কালিয়াকৈর উপজেলার হাবিবপুর (বিশ্বাসপাড়া) এলাকার কাঞ্চনের ছেলে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সাভারের ইমান্দিরপুর (দক্ষিণপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এরফান ও তার সহযোগীরা ব্যবসায়ী তানভীর আহম্মেদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় কালিয়াকৈর থানাধীন চান্দুরা পল্লী বিদ্যুৎ সাত্তার গেট এলাকায় তার মালিকানাধীন একটি মার্কেটের সামনে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় এগিয়ে এলে মার্কেটের ম্যানেজার মাহফুজ ও রাজুকেও আঘাত করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী তানভীর আহম্মেদের স্ত্রী আফরোজা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার পর থেকে এরফান পলাতক ছিলেন। 

র‌্যাব জানায়, এরফান কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশের ‘ডান হাত’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মারধর, অপহরণ, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে এবং চারটিতে গ্রেফতারি পরোয়ানা আছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী