সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে পোড়া ২ লাশ, ভবঘুরে ব্যক্তি হেফাজতে

সাভার প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭

ঢাকার সাভারে পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে পোড়া দুটি লাশ উদ্ধারের ঘটনায় সম্রাট নামে পরিচয় দেওয়া এক ভবঘুরে ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ডিবি। রবিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তরে গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে সাভার পৌর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

তাৎক্ষণিকভাবে সম্রাটের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে আটক সম্রাট সাভার থানার আশপাশ ও পৌর কমিটির সেন্টারের সামনে পাগল বেশে ঘুরে বেড়াতেন।

ঢাকা জেলা উত্তরে গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই পোড়া লাশ উদ্ধারের ঘটনায় সম্রাটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এদিকে এ ঘটনায় একটি সিসিটিভি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ওই ভিডিওতে দেখা যায়, একটি দেহ কাঁধে নিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেহটি কাঁধে নিয়ে যাওয়া ব্যক্তিই আটক সম্রাট। 

এর আগে, রবিবার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই লাশের সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ওসি (অপারেশনস) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

আগেও মিলেছিল তিন লাশ

গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

এরপর ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

/এফআর/
সম্পর্কিত
করিমগঞ্জে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার
‘আমরা গিয়ে দেখি, অপ্রতিমের লাশ একটি শেয়াল কামড়াচ্ছিল’
মানিকগঞ্জে একই ঘর থেকে শিশুসন্তানসহ ৩ জনের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
রাজধানীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারকে ফোন অজ্ঞাত ব্যক্তির
রাজধানীতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, পরিবারকে ফোন অজ্ঞাত ব্যক্তির
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
মোবাইলের আলো জ্বেলে চললো জঙ্গি সন্দেহে গ্রেফতারদের রিমান্ড শুনানি
রাজধানীতে ৩ বাসে আগুন ও ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে ৩ বাসে আগুন ও ৪ ককটেল বিস্ফোরণ, আহত ১
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার
ভারতীয় নৌ বাহিনিতে চাকরি, বাংলাদেশি যুবক গ্রেফতার