আদালতে রিটের পরও তারেক রহমানের হস্তক্ষেপে প্রার্থিতা ফিরে পেয়েছি: বিএনপির প্রার্থী

ফরিদপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৬, ২২:০৩ আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২২:০৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন অপর সংসদ সদস্য পদপ্রার্থী। পরবর্তীতে আপিল বিভাগ তা খারিজ করে দিলে প্রার্থিতা ফিরে পান বিএনপির এই প্রার্থী। তবে তিনি বলেছেন, ‘আদালতে আমার বিরুদ্ধে রিটের পরও আমাদের চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে প্রার্থিতা ফিরে পেয়েছি।’

বুধবার (২১ জানুয়ারি) বিকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন খন্দকার নাসিরুল ইসলাম। তিনি কৃষক দলের সহসভাপতি। এ সময় তার সঙ্গে ছিলেন ফরিদপুর-৩ আসনে দলটির প্রার্থী নায়াব ইউসুফ আহমেদ ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই তিন প্রার্থী। এ সময় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘ফরিদপুরের চারটি আসনের মধ্যে ফরিদপুর-১ একটু ব্যতিক্রমধর্মী। আপনারা দীর্ঘ লড়াই সংগ্রাম দেখেছেন, আজকেও আমাকে হাইকোর্টের মাধ্যমে ঠেকিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। রিট করা হয়েছিল। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে সব বাধা-বিপত্তি অতিক্রম করে আমাদের প্রিয় অভিভাবক ও দলের চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপে আমার আসনে প্রার্থিতা ফিরে পেয়ে ধানের শীষ প্রতীক গ্রহণ করলাম।’

তবে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের কাছে তার এমন বক্তব্যের ব্যাখ্যা দেন অপর প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, ‘খন্দকার নাসিরুল ইসলাম যেটা বলেছেন সেটা আমাদের ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে মনোনয়ন দিয়েছেন এবং নানা ষড়যন্ত্র ও চড়াই-উতরাই পেরিয়ে ধানের শীষ পেয়েছেন। সর্বশেষ আদালতে বিজয়ী হয়ে এসেছেন।’

খোঁজ নিয়ে জানা যায়, খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলে প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন জাতীয় ঐক্যফ্রন্টের (এনডিএফ) প্রার্থী শাহ মো. আবু জাফর। পরে তার এই আবেদন খারিজ করে নাসিরুল ইসলামকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। এরপর শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন আবু জাফর। তিনি ১৯৭৯ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ১০ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং চারবার নির্বাচিত ও ছয়বার পরাজিত হন।

এ বিষয়ে জানতে চাইলে শাহ মো. আবু জাফর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যে আবেদন করেছিলাম তা নির্বাচন কমিশন আমলে না নিয়ে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপর আর আমি কোথাও রিট করিনি।’

/এএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ