মহাসড়কের জন্য ভাঙতে হলো বীরশ্রেষ্ঠের ম্যুরাল, পুনর্নির্মাণের জন্য বরাদ্দ

নরসিংদী প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৬, ১৪:০০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৪:০০

নরসিংদীর রায়পুরা উপজেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত একমাত্র ম্যুরালটি মহাসড়ক প্রশস্তকরণের জন্য অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদফতর এবং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এটি মহাসড়ক থেকে অপসারণ করে। ইতিমধ্যে আগের নকশা অনুযায়ী ম্যুরালটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল ভাঙার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। এক্সকাভেটর দিয়ে ম্যুরালটি অপসারণের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, ম্যুরালটি অপসারণ করা হচ্ছে এবং ওই সময়ে সেখানে পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও উপস্থিতি ছিল। ভিডিও ছড়িয়ে পড়ার পর ফেসবুকের বিভিন্ন আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়।

জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদফতর জানিয়েছে, ঢাকা-সিলেট করিডর মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নরসিংদীর মাহমুদাবাদ মৌজায় ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ নামের স্থাপনাটি অপসারণ করা হয়েছে। এর ক্ষতিপূরণ হিসেবে অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে। পরে ম্যুরালটি পুনর্নির্মাণ করা হবে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, মহাসড়ক প্রশস্তকরণের কাজে গত মঙ্গলবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। আগের নকশা অনুযায়ী ম্যুরালটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি