গাজীপুরে ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ০০:৪০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০০:৪০

গাজীপুরে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন। 

ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ব্যাংকটির চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান ও তার এক সহকারী সোহরাব। বিকাল সোয়া ৪টার দিকে তারা টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারের পশ্চিম পাশে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের কাছে এসে পৌঁছালে দুই-তিনটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তাদের গতি রোধ করে। একপর্যায়ে কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারী দুজনকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, বিভিন্ন পাড়া মহল্লার দোকান থেকে সারাদিন টাকা কালেকশন করে ২৪ লাখ টাকা উঠানো হয়। ওই টাকা বিকাল সোয়া ৪টার দিকে ব্যাগে ভরে একটি মোটরসাইকেলে করে দুজন চন্দনা চৌরাস্তা এলাকায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এ সময় কিছু দূর যাওয়ার পরেই তিনটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারী দল রাস্তা আটকায়। টাকা দিতে না চাইলে কয়েকটি বিস্ফোরণ ঘটায় ছিনতাইকারীরা। পরে মারধর করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় তারা।

ওসি হারুন অর রশিদ বলেন, ‘আমরা ঘটনাই শুনেছি এক ঘণ্টা পরে। তিনটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা টাকা লুট করে নিয়ে যায়। হামলার শিকার ব্যক্তিরা দাবি করেছেন ২৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের