ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ১৩:০৪ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ২১:৫৮

নরসিংদীর বেলাবো নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ এলাকার পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরদিন বুধবার নিহতের ভাগিনা উমর ফারুক বাদী হয়ে বেলাবো থানায় একটি জিডি করেন।

নিহতের পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার খামারে কাজের জন্য দুই শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল জানা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এসব কারণে ঘটনাটি আরও রহস্যজনক বলে মনে করছেন স্বজনরা।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা এলাকার একটি ডোবায় বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে বেলাবো থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডির পর থেকেই পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ শনাক্ত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। তদন্ত শেষে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি