গাজীপুরে বিকাশ কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ১৭:০৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১৭:০৯

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিব হাসান এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে টঙ্গী পূর্ব এবং গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- টঙ্গী পূর্ব থানার আনারকলি (মুন্সি পাড়া) এলাকার মৃত রইছ মিয়া সরকারের ছেলে রাজিব হাসান লিটন (৩৮), দক্ষিণ আরিচপুর (মুন্নু নগর) এলাকার মৃত হারুন অর রশিদ ব্যাপারীর ছেলে শহীদুল ইসলাম (৪৪) এবং নোয়াখালীর হাতিয়ার চর লোটিয়া (ওসখালী) গ্রামের সুরেশ চন্দ্র শীলের ছেলে সঞ্জয় চন্দ্র শীল (৩৬)।

র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান জানান, গত ১৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে টঙ্গীর মেসার্স ডে অ্যান্ড সন্সের অফিস থেকে দুজন বিকাশ মানি কালেক্টর আজাদ (৩১) এবং আরিফুর রহমান (২৬) মোটরসাইকেলযোগে টঙ্গী পূর্ব থানা এলাকায় বিকাশের টাকা সংগ্রহ করতে বের হন। ডিএসওদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলযোগে অফিসের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে টঙ্গী বাজার আনারকলি সড়কে সাত-আট জন ছিনতাইকারী চক্রের সদস্য মোটরসাইকেলের গতিরোধ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বিকাশ কর্মীরা ব্যাগ নিতে বাধা দিলে আরিফুর রহমানের পেটে গুলি করে। আজাদকে ধারালো অস্ত্র দিয়ে ডান পা এবং বাম হাতে কুপিয়ে জখম করে মোবাইল ও টাকার ব্যাগ নিয়ে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গুলিবিদ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বিকাশ প্রতিনিধি মাইনুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করলে র‌্যাব-১ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে টঙ্গী পূর্ব এবং গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে