গাজীপুরে শিশুসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের ‘আত্মহত্যা’

গাজীপুর প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৪

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে শিশুসন্তান জুনায়েদকে (২) নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মা জান্নাত (৩৫)। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত জান্নাত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্বজনদের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার বলেন, ‘শুক্রবার রাতে স্বামীর সঙ্গে জান্নাতের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন স্বামী। শনিবার সকালে শিশুসন্তানসহ তাকে বাসা থেকে বের করে দিয়ে কাজে চলে যান স্বামী। পরে শিশুসন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি