বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় তারা এ কর্মসূচি শুরু করেন। পরে বিকাল ৩টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

গাজীপুর নগরের গাছা এলাকার উইন্টার উল সোয়েটার লিমিটেড (দায়ু বাংলাদেশ শাখা), ইউনিট-৩ হারিকেন রোড কারখানার শতাধিক শ্রমিকের দুই মাসের বেতন-ভাতা বকেয়া আছে। বকেয়া পরিশোধের দাবিতে তারা বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে নেমে আসেন। এ সময় তারা সড়কের একপাশ বন্ধ রেখে মিছিল করলে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। মিছিল চলাকালে শ্রমিকদের ‘বেতন চাই, বেতন চাই’ ও ‘বকেয়া বেতন দিতে হবে’—এমন স্লোগান দিতে দেখা যায়।

গাছা থানার ওসি মনিরুজ্জামান বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়নি, তবে ধীরগতিতে চলেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনা করে বেতন পরিষদের আশ্বাস দিলে বিকাল ৩টার দিকে তারা মহাসড়ক ছেড়ে দেন।

এদিকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি শফিউল আলম শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে