মানিকগঞ্জে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৭

মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার চর বেউথা এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে শহিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চর বেউথা এলাকার ওই ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন শহিদুল। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‌‘পারিবারিক কলহের কারণে ওই আইনজীবী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী