বিরিয়ানিতে কাপড়ের রং ও কেমিক্যাল, ‘কাচ্চি সুলতানকে’ ১ লাখ জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১২

ফরিদপুরে বিরিয়ানিতে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় ‘কাচ্চি সুলতানকে’ এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের ডায়বেটিক হাসপাতাল মোড় সংলগ্ন ঝিলটুলি এলাকায় এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম বলেন, ‌‘অভিযানে কাচ্চি সুলতান বিরিয়ানির দোকানে খাবারে কাপড়ের রং ও ক্ষতিকর কেমিক্যাল, লেবেলবিহীন ঘি প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।’

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত তাবাসসুম ও দীপ্ত চক্রবর্তী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফরিদপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।

একই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও চারটি মুদি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম।

/এএম/ 
সম্পর্কিত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
‘খাদ্যে থাকলেও মাদকে ভেজাল নেই, আশ্চর্যের বিষয়’, সংসদে জামায়াতের নারী এমপি
বোনের প্রেমিককে মেরে ফেলায় দুই ভাইয়ের ফাঁসি
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু