বোনের প্রেমিককে মেরে ফেলায় দুই ভাইয়ের ফাঁসি

ময়মনসিংহ প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১৯:৩২আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৯:৫৭

ময়মনসিংহে কিশোরী বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে কিশোরকে ডেকে হত্যার পর লাশ গুমের দায়ে দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সামছুদ্দিন এ রায় দেন। এ ছাড়া ওই কিশোরীর বাবা ও চাচাকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম খান।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘রায়ের সময় তিন আসামি আদালতে হাজির থাকলেও এক আসামি পলাতক ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।’

আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার দশম শ্রেণির শিক্ষার্থী সৈকত হাসানের (১৫) সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে জানাজানি হলে কিশোরীর পরিবার বিষয়টি মানতে পারেনি। ২০২১ সালের ১৯ মে রাতে সৈকতকে ডেকে ওই কিশোরীর বাড়িতে আনা হয়। সেখানে যাওয়ার আগে বিষয়টি এক বন্ধুকে জানিয়েছিল সৈকত। এরপর সৈকত আর বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই বছরের ২১ মে মাটিচাপা দেওয়া অবস্থায় সৈকতের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সৈকতের বাবা আকরাম হোসেন বাদী হয়ে ২২ মে কোতোয়ালি মডেল থানায় ১৪ জনের নামে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ১৪ জানুয়ারি কিশোরীর বাবা, চাচা ও দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আজ সেই মামলার রায় দিলেন আদালত।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত