প্রতিমন্ত্রী দেখলেন ৯টায়ও খোলেনি অফিস, সেই ভূমি অফিসের ৩ কর্মকর্তার বদলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ১৬:১০আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১৬:১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের আকস্মিক আগমনের পর তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ওই দিন নির্ধারিত সময়ে কর্মকর্তাদের অফিসে না পাওয়া ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিন কর্মকর্তাকে বদলি করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।

বদলি হওয়া তিন কর্মকর্তা হলেন- সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নাসির উদ্দিন, উপসহকারী ভূমি কর্মকর্তা ওমর ফারুক ও অফিস সহকারী জান্নাতী। এদের মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে ও অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বাংলা ট্রিবিউনকে বলেন, সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের অফিস সহকারীসহ তিন জনকে গতকাল রাতেই বদলি করা হয়েছে। এর মধ্যে দুই জনকে আড়াইহাজারে এবং একজনকে বন্দরে বদলি করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বদলি করার কারণ উল্লেখ করে তিনি বলেন, প্রতিমন্ত্রী গতকাল সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে গেলে দেরিতে অফিসে প্রবেশ করাসহ আশপাশে লোকজনসহ বিভিন্ন সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে দুর্নীতি-অনিয়মসহ নানা বিশৃঙ্খলার অভিযোগ পেয়েছেন। এমন নানা কারণে তাদের বদলি ও ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে এসে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় কোনও কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে হাজির হয়নি। এতে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট পরে সকাল ৯টা ৫ মিনিটে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নাম্বার ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে এসে উপস্থিত হন। তখনও অফিসের দরজায় তালা ঝুলছিল এবং দায়িত্বপ্রাপ্ত কেউ কর্মস্থলে আসেননি। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। কিন্তু তখনও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত হননি। এ সময় তিনি একজন সেবা প্রত্যাশীর সঙ্গে কথা বলেন।

সিদ্ধিরগঞ্জে আকস্মিক আগমন ও ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল গণমাধ্যমকে বলেন, অফিস টাইম সকাল ৯টায়, কিন্তু এখন সকাল ৯টা ২০ মিনিট- এখন পর্যন্ত কেউ অফিসে আসেনি। ৯টার পরে ওনারা কেন অফিস খুলবেন। এটা কোনভাবেই কাম্য নয়। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ভূমি নিবন্ধন ডিজিটাল করতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প
সংসদের ছাদ চুইয়ে পানি পড়ে ডেপুটি স্পিকারের ঘরে, পানি আটকান বাটি দিয়ে
নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত