‘আমার কাছে কারও ছাড় নাই, দুর্নীতি করলে ঘাড় ধরে বের করে দেবো’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ১৯:৪৪আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৯:৪৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে, জনগণের ক্ষতি করলে, প্রমাণিত হলে ঘাড় ধরে বের করে দেবো। আমার কাছে কারও ছাড় নাই।’

রবিবার (৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আফরোজা খানম বলেন, ‘সরকারের নির্দেশিত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করাই আপনাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দিন–রাত কাজ করে চলেছেন। ১৭ বছর কষ্ট করে জনগণের প্রত্যক্ষ ভোটে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের সুনাম ধরে রাখার দায়িত্ব আমাদের। বিগত সময়ে কে কী করেছেন, তা বাদ দিলাম। এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। ভালো কাজ করলে পুরস্কার পাবেন। আমি আপনাদের সঙ্গে আছি।’

কাজের প্রতিবেদন দেখে সরকারি কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হবে উল্লেখ করে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‘অনেক সমস্যা, অনেক সীমাবদ্ধতা আছে। এর পরও জনগণের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। এই সমস্যা ও সীমাবদ্ধতা আমরা ধীরে ধীরে সমাধান করবো। জনগণকে আশ্বস্ত করতে হবে যে আমরা তাদের জন্য কাজ করতে এসেছি। যতক্ষণ পর্যন্ত আছেন, আপনারা সততার সঙ্গে কাজ করবেন। রাস্তাঘাট ও ব্রিজ জনগণের কল্যাণের জন্য। কেউ যদি ১০০ ভাগ কাজের মধ্যে ৬০ ভাগ চুরি করেন, তাহলে তো সবই শেষ হয়ে যাবে। দুর্নীতি থেকে সবাইকে দূরে থাকতে হবে। সততা, ন্যায়নিষ্ঠা ও আদর্শ নিয়ে কাজ করলে মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায়। বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির দুর্নাম যেন আমাদের বহন করতে না হয়। সবাইকে সচেতন থাকতে হবে।’

সড়ক উন্নয়নে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, ‘আমি কিন্তু কোনও অন্যায় বরদাশত করবো না। জনগণের অনেক কষ্টের ফল রাস্তাঘাট। সেই রাস্তাঘাট করতে গিয়ে ইঞ্জিনিয়াররা অনেক গাফিলতি করেন। অনেক ক্ষেত্রে কন্ট্রাক্টররা (ঠিকাদার) সাব-কন্ট্রাক্টরদের দিয়ে কাজ করান। সেই কাজ করতে করতে নিঃস্ব হয়ে যায়। সাব-কন্ট্রাক্টরদের দ্বারা যেন কাজ না হয়। তিনি যদি আমার দলের লোকও হন, তাহলেও তাকে কাজ দেবেন না। যোগ্য কন্ট্রাক্টরকেই কাজ দিতে হবে। কাজ সম্পর্কে যার ধারণা আছে, তাকেই দিতে হবে।’

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের প্রধানেরা নিজ নিজ দফতরের কার্যক্রম তুলে ধরেন। সভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সরকারি দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সংবাদিকেরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সেবার মানোন্নয়নে প্রযুক্তির ব্যবহার অ্যাভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে: বিমানমন্ত্রী 
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
বিশ্বমানের পর্যটন খাত গড়ে তুলতে সরকারের পরিকল্পনা নিয়ে যা বললেন মন্ত্রী
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি