জীবিকার তাগিদে মালদ্বীপে: নরসিংদীর শফিকুল ফিরছেন লাশ হয়ে

নরসিংদী প্রতিনিধি 
১৫ মার্চ ২০২৬, ০২:৪২আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭

মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি কর্মী নিহতদের একজন নরসিংদীর শফিকুল ইসলাম (৪২)। শনিবার (১৪ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের মেয়ে রিয়া মণি। 

এর আগে বৃহস্পতিবার (১২মার্চ) রাতে দেশটির রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে দিঘুরা দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের  ঘটনায় শফিকুলসহ ৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত শফিকুল ইসলাম রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের বাসিন্দা মৃত শরাফত আলীর ছেলে।  

স্থানীয়রা জানায়, গত ১৫ বছর ধরে মালদ্বীপের একটি রিসোর্টে কর্মী হিসেবে চাকুরীরত ছিলেন শফিকুল ইসলাম। পরিবারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রায় ১০ বছর আগে তার স্ত্রী মারা যায়। সবশেষ গত ৫ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও মালদ্বীপে ফেরেন। ঘটনাস্থল থেকে কিছুটা দুরে নিহতের ছেলে রিফাত কাজ করেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত রিফাত সেখানে গিয়ে বাবার মরদেহ দেখতে পেয়ে বাড়িতে মৃত্যুর কথা জানান।  

নিহতের মেয়ে রিয়া মনি বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার বাবা মারা গেছে বলে শুনেছি। বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুই-একদিনের মধ্যেই বাড়িতে মরদেহ নিয়ে আসা হবে।”  

নিহতের ছেলে রিফাত বলেন, “আমার বাবা রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে পুড়ে নিহত হয়েছে। রান্না ঘরটিতে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন কেমিক্যাল ছিল, সেগুলো বিস্ফোরিত হয়েছে। বের হওয়ার জন্য শুধু একটি দরজা ছিল, ধোয়ার কারণে কেউ বের হতে পারেনি। এরপর সবাইকে মৃত অবস্থায় বের করে আনা হয়। পরে বাড়িতে ফোনে বাবার মৃত্যুর খবর জানাই। বাড়িতে আমার স্ত্রী ও বোন ছাড়া আর কেউ নাই। মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।”  

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাসুদ রানা বলেন, “বিষয়টি আমি জেনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ যোগাযোগ করেনি।” 

/এসটি/ 
সম্পর্কিত
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ঢাকা-সিলেট মহাসড়কে আবার দুর্ঘটনা, এবার এক পরিবারের তিন জনসহ নিহত ৪
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি