নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও করা নিয়ে বিরোধ

ঈদের নামাজের পর থেকে তিন ঘণ্টা ধরে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ১৬:৫০ আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৬:৫০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার এবং এক নারীর সঙ্গে যুবকের টিকটক ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ১৫ জন আহত হন। এ সময় অন্তত ৪০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরই উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বর এবং গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সী, হাসান মুন্সীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ওবায়দুর রহমান নামের একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট হামিরদী গ্রামের সাজ্জাদ হোসেন লিটন মাতুব্বরের সঙ্গে গোপীনাথপুর গ্ৰামের কুদ্দুস মুন্সী, হাসান মুন্সীদের আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। ১৯ মার্চ রাতে চা খাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষ মারামারি করেছে।

আজ ঈদের নামাজের পর সাজ্জাদ পক্ষের এক নারীর সঙ্গে কুদ্দুস মুন্সীর পক্ষের এক যুবকের টিকটক ভিডিও বানানো নিয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। অন্তত ৪০টি বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট করা হয়। সংঘর্ষের সুযোগে ১২টি গরু লুটপাট করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স ও অতিরিক্ত পুলিশ সুপারকে (ভাঙ্গা সার্কেল) সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গ্ৰামের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনও পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

/এএম/ 
সম্পর্কিত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
যার যা আছে তাই নিয়ে মাঠে উপস্থিত থাকার ঘোষণা, এরপর ৪ গ্রামের সংঘর্ষ
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি