মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ২২:১৬আপডেট : ২১ মার্চ ২০২৬, ২২:১৬

মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোয়াজ্জেম মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, চাচা হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে ভাতিজা মোয়াজ্জেমের জমি সংক্রান্ত পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে দরজারপাড় এলাকায় মোয়াজ্জেমের ওপর হামলা করে প্রতিপক্ষ। তাকে কুপিয়ে জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম বলেন, ‌‘জমিজমা নিয়ে আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করার হুমকি দিয়েছিল। আমার ছেলে আলদি বাজার থেকে ফেরার সময় রাস্তায় কুপিয়ে হত্যা করেছে তারা। ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদে ঘুরতে গেছে সাদা পাঞ্জাবি পরে, সেই পাঞ্জাবি এখন রক্তে লাল। আমার ধারণা, আমার দেবরের ছেলে মেজবাহ আর ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছেলেকে হত্যা করিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনুপ কুমার সাহা বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে ওই যুবককে একজন অটোচালক মৃত অবস্থায় হাসপাতালে আনেন। তার শরীরে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কী ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, সেটি ময়নাতদন্তের পর জানা যাবে।’

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম