শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ১৭:৫৮আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৭:৫৮

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফারণ ঘটানো হয়। এতে ১৫ জন আহত হন। দুই পক্ষের ২০টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর ইউনিয়নের তালতলা এলাকার সোহেল কাজী ও হাফিজ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বিকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। সোমবার সকাল ৭টার দিকে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও বালতিতে করে ককটেল নিয়ে সমর্থকদের বাড়িতে হামলা শুরু করেন। তখন দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলা করতে থাকে। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের সময় দুই পক্ষের সমর্থকরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন।

এতে দুই পক্ষের ১৫ জন আহত হন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের সময় দুই পক্ষের ২০টি বসতঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নড়িয়া থানা পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল কাজী, হাফিজ ভূঁইয়াসহ তাদের পুরুষ সমর্থকরা পালিয়ে যান। তাদের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘সোহেল কাজী ও হাফিজ ভূঁইয়া জাতীয় সংসদ নির্বাচনে দুই দলের প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনের পর তাদের মধ্যে ওই বিরোধ আরও বাড়ে। সংঘর্ষের সময় দুই পক্ষই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ ওই ককটেলগুলোর উৎস খুঁজছে। আর এ ঘটনায় এখনও কোনও পক্ষ মামলা করেনি। তবে ছয় জনকে আটক করেছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
মহাসড়কেই উল্টে গেলো বাস
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
সর্বশেষ খবর
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
অগোছালো থাকাটাই নাকি ট্রেন্ড! সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘কাইন্ডা চিক’
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল