পদ্মায় বাসডুবি: পরিবারের কাছে লাশ হস্তান্তর, তদন্তে দুই কমিটি

রাজবাড়ী প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখন বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল। বুধবার (২৫ মার্চ) বিকালে নদী পারাপারের সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের বরাত দিয়ে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলমান আছে এবং নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও রাজবাড়ী জেলা প্রশাসকের নির্দেশে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর শুরু হয়েছে। এ ছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

ইতিমধ্যে নিহত মর্জিনা নামের এক নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান