থানা থেকে পালিয়ে গেলো আসামি, অভিযানে নেমেছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ২২:২৮আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২২:২৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা ইসমাঈল (৩০) নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৩০ মার্চ) আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বিষয়টি প্রকাশ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম। পলাতক আসামি ইসমাঈল আড়াইহাজার উপজেলার চরকমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায়  ধারালো অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন।

সেই মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- আড়াইহাজার থানার চরকমলাপুর এলাকার আফর উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৩৭), মাহাবুল্লাহর ছেলে মাছুম (৩৫), মৃত আব্দুল করিমের ছেলে ইয়াহিয়া (৫০), মোরতব আলীর ছেলে ইয়ানুছ (৪০), হাবিবুল্লাহর ছেলে ইসমাঈল (৩০), আমির আলীর ছেলে জালাল (২৮), আব্দুল করিমের ছেলে জাকারিয়া (৪৮), ইউনুসের ছেলে ইয়াছিন (২০), মৃত আব্দুস সালামের ছেলে হাবিবুল্লাহ (৬০), মৃত আব্দুস সালামের ছেলে মাহাবুল্লাহ (৫৫), মোহাম্মদের ছেলে রোমান (২৬), তারা মিয়ার ছেলে সবুজ (৩০) এবং জাকারিয়ার ছেলে জুয়েলসহ (২২) অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি ইসমাঈলকে (৩০) গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে পরবর্তীতে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এই মামলার পর সোমবার বিকেলে আসামি ইসমাইলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার। পরে সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলামের রুমে বসালে সেখান থেকে আসামি ইসমাঈল কৌশলে পালিয়ে যায়। 

এ বিষয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার বলেন, আমি থানায় গিয়ে আসামিকে পাইনি। এ বিষয়ে সিনিয়ররা বলতে পারবে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ওসি স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, একটি মামলায় আসামিকে গ্রেফতার করার পর সোমবার বিকেলে অসাবধানতা বশত আসামি পালিয়ে যায়। এ ঘটনায় অভিযান চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার  (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, অসতর্কতা বশত ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি