উড়াল সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, দুজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৬, ২০:৫৬আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২০:৫৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে উড়াল সেতুতে ওঠার মুখে ধীরে চলা একটি রডবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরও ১০ জন যাত্রী আহত হন। 

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ। তারা বাসের যাত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদ বলেন, ‘কোনাবাড়ী উড়াল সেতুর মুখে রডবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী তাকওয়া পরিবহনের একটি মিনিবাস। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত ১১ জন। তাদের উদ্ধার করে কোনাবাড়ী সেন্ট্রাল হসপিটালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত ১০ জনকে কোনাবাড়ী পপুলার এবং সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

ওসি আরও বলেন, ‘ঘটনার পর দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই সেতু দিয়ে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।’

/এএম/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি