সভাপতি-সম্পাদকসহ আওয়ামীপন্থি ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৬, ০০:২৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০০:২৪

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পন্থি ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। পেশাগত নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ১৬ এপ্রিল জারি করা এক জরুরি নোটিশে জানানো হয়, গত ৫ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। কিন্তু ১৩ এপ্রিল ৭৫ জন আইনজীবী ও জুলাই আন্দোলনে হতাহতদের স্বজনদের পৃথক আবেদনে কিছু প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচন কমিশনের সর্বসম্মতিতে আইন পেশার নীতিমালা ও সংগঠনের শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—অ্যাডভোকেট মোহাম্মদ আলী (সভাপতি পদপ্রার্থী), অ্যাডভোকেট ফিরোজ খান ও অ্যাডভোকেট লাবলু মোল্লা (সহসভাপতি পদপ্রার্থী), অ্যাডভোকেট মাহবুবুর রহমান সবুজ (সাধারণ সম্পাদক পদপ্রার্থী), অ্যাডভোকেট আবদুল হালিম সরদার (সাধারণ সম্পাদক পদপ্রার্থী), অ্যাডভোকেট মো. নয়ন মিয়া (সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী), অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা (কোষাধ্যক্ষ পদপ্রার্থী), অ্যাডভোকেট প্রিন্স ফয়সাল আহমেদ (দফতর সম্পাদক সম্পাদক পদপ্রার্থী), অ্যাডভোকেট মৌসুমি আক্তার (মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী), অ্যাডভোকেট আবু হানিফ হিরু মোল্লা (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী) এবং অ্যাডভোকেট শাহ আলী দেওয়ান (কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী)।

আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মজিবুর রহমান বলেন, ‌‘জুলাই আন্দোলনে হতাহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাকি প্রার্থীদের নিয়ে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।’

 

/এএম/ 
সম্পর্কিত
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি