পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০২৬, ০৩:৪৪ আপডেট : ২৬ মে ২০২৬, ০৩:৪৪

কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর মিঠামইন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলার মহিষাকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের সন্তান আয়ান (১০)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন বলে জানা গেছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় চালবোঝাই একটি পিকআপ মিঠামইন থেকে অলওয়েদার সড়ক হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভাতশালা সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক শরীফ মিয়াকে আটক করে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এম/ 
সম্পর্কিত
প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান
সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে: ‘স্মরণ নয়, এবার চাই কার্যকর পদক্ষেপ’
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
সর্বশেষ খবর
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
‘কাফনের কাপড় কিনে রাখিস’, চাঁদা না পেয়ে বাড়িতে গুলি করে ফোনে হুমকি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল