এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
১৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪১

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবারও ফিরে আসার কথা বিবেচনা করছেন জেনসেন হুয়াং। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ফিরে আসার সম্ভাব্যতা নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

হুয়াংয়ের এক ঘনিষ্ঠ মিত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, এনভিডিয়ার এই সাবেক প্রধানকে ফিরিয়ে আনার পক্ষে তদবির করতে সিলিকন ভ্যালির নির্বাহীদের নিয়ে একটি ‘ওয়ার রুম’ গঠন করা হচ্ছে। পাশাপাশি এ বিষয়ে হোয়াইট হাউসের সমর্থন আদায়েরও চেষ্টা চালানো হবে।

ওই ব্যক্তি বলেন, ‘ফ্রন্টিয়ার ল্যাবগুলোর বাইরে প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ সবাই জেনসেনকে ভালোবাসেন’। এই প্রচেষ্টায় হুয়াংয়ের নিজেরও সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর কয়েক দিন আগেই ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, জেনসেন হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি খুঁজতে ব্রিটিশ চিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংসের সিইও রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। নিয়মিত অফিস সময়ের বাইরে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে এনভিডিয়া তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি।

উল্লেখ্য বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার পদত্যাগ করেন হুয়াং। ওই সম্পর্কগুলোর মধ্যে সন্দেহভাজন এক চীনা গুপ্তচরের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও ছিল, যা চীনে প্রতিষ্ঠানটির উন্নত এআই চিপ রফতানি নিয়ে প্রশ্ন তুলেছে। এই কেলেঙ্কারি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটিকে গভীর সংকটে ফেলে দিয়েছে এবং তার অর্থায়নে বেড়ে ওঠা পুরো এআই শিল্পে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএস/ 
সম্পর্কিত
ইতিহাসের সঠিক দিকে থাকুন: জেলেনস্কি
কমলো জ্বালানি তেলের দাম
গোপনে ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে অ্যাপ? জেনে নিন বন্ধের উপায়
সর্বশেষ খবর
সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ৪
সাভারে বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু, গ্রেফতার ৪
পতিত ফ্যাসিস্টরা পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায়: রিজভী
পতিত ফ্যাসিস্টরা পাশের দেশের মদদে আবারও ক্ষমতায় আসতে চায়: রিজভী
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
স্লিপার বাস চলাচলে নীতিমালা করার প্রশ্নে হাইকোর্টের রুল
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
৮ মাসে কোনও গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল